ঈদের দিনে লাকসামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতরের দিন কুমিল্লার লাকসাম উপজেলায় পোলইয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ দুপুরের দিকে উপজেলার খিলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ওই যুবক গুরুতর আহত হন। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আহত ব্যাক্তির পরিচয় এখনো শনাক্ত হয়নি উক্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুলত ঈদের দিন অনেকগুলো মোটরসাইকেল বেপরোয়া গতিতে রেসিং করার কারনেই এ দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply