রমজান মাসকে ঘিরে লাকসামে নিত্যপণ্যের দামে আগুন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাসকে ঘিরে আবারও দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। প্রতি বছরের মতো এবারও রমজান আসন্ন হলেই কাঁচাবাজার ও মুদি পণ্যের দাম বাড়তে শুরু করেছে। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা।

বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশ—যেমন , ও —রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যে বিশেষ ছাড় ও ডিসকাউন্ট ঘোষণা করে থাকে। কিন্তু -এ চিত্র ভিন্ন। এখানে রমজান এলেই বাজারে মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যায়, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান জনাব তারেক রহমান ক্ষমতায় এসে ব্যবসায়ীদের উদ্দেশে রমজান মাসকে মুনাফার মাস হিসেবে না দেখার আহ্বান জানান। তিনি সংযম ও সহমর্মিতার মনোভাব নিয়ে বাজার স্থিতিশীল রাখার নির্দেশনা দেন।

তবে বাস্তবে লাকসাম উপজেলার বিভিন্ন কাঁচাবাজারে লেবু, কলা,খেজুর, বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। পাশাপাশি মুদি বাজারেও ডাল, চিনি, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ‘আগুনছোঁয়া’ অবস্থায় রয়েছে। ক্রেতাদের অভিযোগ, প্রতিদিনই পণ্যের দাম কিছু না কিছু বাড়ছে।

প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হলেও কাঙ্ক্ষিত ফলাফল মিলছে না বলে দাবি করছেন ভুক্তভোগীরা। অনেকের মতে, কাগজে-কলমে তদারকি থাকলেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।

রমজান মাস সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। সাধারণ মানুষের প্রত্যাশা—এই পবিত্র মাসকে ঘিরে যেন অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধ হয় এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসে। সরকার, প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগই পারে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

Leave a Reply