লাকসাম পৌরসভা ও দৌলতগঞ্জ এতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম পৌরসভা ও দৌলতগঞ্জ এতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম এমপি মহোদয়।

এছাড়াও উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশুসহ এতিমখানার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply