

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কাজী ফাউন্ডেশন এর উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ১৪ রমজান নগরীর ঝাউতলা এলাকা সহ বিভিন্ন পয়েন্টে ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হোসেন পলু। আরো উপস্থিত ছিলেন কাজী ফাউন্ডেশনের সদস্য তৌহিদ খন্দকার তপু, মোহাম্মদ রাকিব, সাইদুর রহমান সোহাগ সহ অন্যান্যরা।
ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হোসেন পলু জানায়, আমরা প্রতিবছর রমজানে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করার চেষ্টা করি। এ বছরও আমরা ইফতার বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আশা করি আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।
