

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
নগর ভবনে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন মহোদয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় এলাকার চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনগণের কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
উভয়েই কুমিল্লার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
