

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নে আবদুস সামাদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও সবজির বীজ প্রদান
সামাজিক ও মানবিক সংগঠন আবদুস সামাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে জগন্নাথ পুর ইউনিয়নের নসরাইল গ্রামে যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী ও শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুস সামাদের আয়োজনে শুক্রবার বিকেলে নরসরাই গ্রামের খেলার মাঠে এই ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ কাজী মহিবুর রহমানসহ সংঠনের সদস্যবৃন্দ।
স্থানীয় যুব সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আলী রেজা। তিনি বলেন, এ সকল মানবিক উদ্যোগ সমাজের জন্য সুফল বয়ে আনে।
