কুমিল্লা সিটির গুরুত্বপূর্ণ সড়ক দখলের অভিযোগে নগরবাসীর ক্ষোভ।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটির অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক—সিটি করপোরেশনের সামনের রাস্তা ও কেন্দ্রীয় কারা সংলগ্ন এলাকায় রাস্তা সংকুচিত করে সীমানা নির্মাণ কাজ শুরু করায় নগরবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় সবুজ ফুলের বাগান ও উন্মুক্ত স্থান ছিল, যা নগরীর সৌন্দর্য ও যান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।

লাকসামে দাড়িপাল্লা মার্কার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী একে এম সরওয়ার সিদ্দিকী–এর দাড়িপাল্লা মার্কার পক্ষে প্রচারণার সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(ঙ) অনুসারে নির্বাচনী ফেস্টুন শুধুমাত্র সাদা ও কালো রঙের হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট প্রার্থীর সমর্থকরা রঙিন ফেস্টুন টাঙিয়ে

কুমিল্লা গোমতী নদীর পাড় থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার গোমতী নদীর টিক্কার চর এলাকায় নদীর উত্তর পাড় থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত ব্যক্তির নাম হুমায়ুন। তিনি কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে

আগামীকাল থেকে সারা দেশে নির্বাচনী প্রচারণা শুরু,ভোটের আমেজ কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রচারণা শুুরু হবে আগামীকাল থেকে। কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ও শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা । এ আসনে মোট ৮ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনকে উৎসবমুখর করতে সব প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে ভোট প্রার্থনা করবেন।এবং দিবেন নির্বাচনী এস্তেহার। তবে নির্বাচনী প্রচারণায় আছে

লাকসামে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসাম উপজেলায় নিজ বাসা থেকে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষক শরিফুল ইসলাম লাকসাম উপজেলার আল আমিন ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিক্ষক শরিফুল ইসলাম ব্যাচেলর ছিলেন এবং একাই বাসায় বসবাস করতেন। গত দুইদিন ধরে তিনি স্কুলে যাচ্ছিলেন না এবং মোবাইল

কুমিল্লায় দৈনিক বাংলা নিউজ সম্পাদক ও প্রকাশক, মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল রহস্যময় ছিনতাই।

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা শহরে দৈনিক বাংলা নিউজ সম্পাদক ও প্রকাশক, মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি মওদুদ আব্দুল্লাহ শুভ্র এর রহস্যময়ী মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাইকারীরা মোবাইল থেকে কেউ যেন কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন—এ মর্মে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক মওদুদ আব্দুল্লাহর পেশাগত কাজ শেষে বাড়ি

কুমিল্লায় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে র‌্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম শুক্রবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ অভিযানিক

লাকসামের মনপাল গ্রামে জমি নিয়ে বিরোধে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল মোল্লা বাড়িতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মনপাল মোল্লা বাড়ির লেয়াকত আলীর পরিবার ও রবিউল হোসেনের পরিবারের মধ্যে দুটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

আদালতের আদেশ অমান্য করে অপপ্রচার: কুমিল্লায় চূড়ান্ত লিগ্যাল নোটিশ

কুমিল্লা প্রতিনিধিঃ সরকার/রাষ্ট্র পরিচালিত মামলা জিআর-৮৫০/২৪ ইং মামলার বিগত ১৮/১২/২৫ ইং তারিখে বিজ্ঞ ০১ নং আমলী আদালতের আদেশের (DR-1984/25, তাং ২১/১২/২৫ ও DR-836/25, তাং ১৩/০৫/২৫) প্রেক্ষিতে দেশের স্বার্থে অপব্যাখ্যামূলক/অপপ্রচারমূলক বিবৃতি প্রদান করে ক্ষতিসাধন সুনিশ্চিতকল্পে সন্ত্রাসী কার্যকলাপ/গুজবকারী/কুচক্রীয় সঙ্গীয়, গুপ্তচর সোর্সকেন্দ্রিক ব্যক্তি বিশেষদের দ্বারা প্রাণনাশ থেকে শুরু করে সার্বিক সকল ধরনের অপূরণীয় ক্ষয়ক্ষতি,

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষী শহীদ ও আহত ৮ জন।

  স্টাফ রিপোর্টার,ঢাকা। ১৪ ডিসেম্বর ২০২৫ (রবিবার): দক্ষিণ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের ওপর সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী উক্ত শান্তিরক্ষা ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। এ