সাংবাদিক জীবনের উদ্যোগে ২০০ শিক্ষার্থীকে নিয়ে গোমতী নদীর পাড়ে খোলা আকাশের নিচে ইফতার।

তৌহিদ খন্দকার তপু, কুমিল্লা।

কুমিল্লায় গোমতী নদীর পাড়ে খোলা আকাশের নিচে প্রায় ২০০ শিক্ষার্থীকে নিয়ে ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিলের আয়োজন করেছেন সাংবাদিক হুমায়ুন কবির জীবন।

বৃহস্পতিবার বিকেলে কোরআনের হাফেজ, এতিম শিশু ও বিভিন্ন মাদ্রাসার প্রায় ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তাদের মুখে হাসি ফোটাতে এবং রমজানের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা শারমিন আহমেদ চৈতি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি তানভীর দিপু এবং চ্যানেল ২৪ এর কুমিল্লা জেলা প্রতিনিধি জাহিদুর রহমান।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন একঝাঁক তরুণ মানবিক কর্মী। তাদের মধ্যে ছিলেন ফয়সাল খান, রাসেল, কাজী ইসহাক, ইমন, তুষার, সোহেল, আকাশ, পলাশ অয়ন।

ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply