

দৈনিক বাংলা নিউজ এর পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
পবিত্র এই আনন্দঘন দিনে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের জীবনে সুখ, শান্তি ও বরকত দান করেন—এই প্রার্থনা করি।
বিশেষভাবে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই তাদের প্রতি, যারা রাষ্ট্রীয় ও সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে কর্মস্থলেই ঈদ উদযাপন করবেন। আপনাদের ত্যাগ ও দায়িত্ববোধ আমাদের জন্য অনুপ্রেরণা। আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, নিরাপদ রাখুন এবং আপনাদের কর্মকে কবুল করুন।
সবার জন্য রইলো দোয়া, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা—
ঈদ মোবারক 🌙
শুভেচ্ছান্তে
মওদুদ আব্দুল্লাহ শুভ
নির্বাহী সম্পাদক,দৈনিক বাংলা নিউজ
