লাকসামে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, একদিনে আহত ১১

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। একদিনে অন্তত ১১ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন শিশু ও একজন বৃদ্ধা রয়েছেন। এ ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের একাধিক এলাকায় বেওয়ারিশ কুকুরের

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে কৃষক খুন

মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলায় মাওলা সরকার (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাওলা সরকার

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া: ৫ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ কুমিল্লা শহরের কোতয়ালী থানাধীন ঠাকুরপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া ও দাঙ্গাবাজির ঘটনায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল বিকাল ৪টার দিকে ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে শ্রমিকদের অবরোধ, তিন ঘণ্টা বন্ধ ছিল মহাসড়ক

আব্দুল্লাহ ফিরোজ, কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ বকেয়া বেতন পরিশোধের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীবাহী

কুমিল্লা রেলস্টেশনে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা রেলস্টেশন থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরের দিকে স্টেশনে এ ঘটনা ঘটে। স্টেশনে অবস্থানরত যাত্রীরা জানান, এক বৃদ্ধ ব্যক্তি দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে ঘুমিয়ে আছেন বলে মনে হচ্ছিল। পরে তার শরীরের ওপর মাছি ভনভন করতে দেখা যায় এবং কোনো ধরনের

লাকসামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম উপজেলার ৬নং উত্তরদা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামারবাগ গ্রামের কাবলি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মো: আবুল খায়েরের বসতঘরের সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

লাকসামে অটোরিকশা চালক হত্যা মামলায় বিশেষ অভিযানে আসামি গ্রেফতার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে ওই আসামি। নিহত মোরশেদ আলম (২৪) মনোহরগঞ্জ উপজেলার ডাবুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। পুলিশ জানায়, তাকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার

কুমিল্লা সিডি প্যাথ হাসপাতালে একসাথে তিন নবজাতকের সফল ডেলিভারি, মা ও শিশুরা সুস্থ

স্টাফ রিপোর্টার,কুমিল্লা।  কুমিল্লার সিডি প্যাথ হাসপাতালে একসাথে তিনটি সুস্থ নবজাতকের সফল ডেলিভারি সম্পন্ন হয়েছে। জটিল ও ঝুঁকিপূর্ণ এই ডেলিভারির পর মা ও তিন নবজাতকই বর্তমানে সুস্থ রয়েছেন। এমন সফলতায় হাসপাতালজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। হাসপাতাল সূত্রে জানা যায়, সম্প্রতি এক গর্ভবতী মায়ের প্রসবকালীন জটিলতা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি

লাকসামে ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে অজ্ঞাত নারীর মৃত্যু।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। টানা পাঁচ দিন অচেতন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ দুপুরে লালমাই থানা পুলিশ