

কুমিল্লা প্রতিনিধি:
কাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে কুমিল্লায় যাত্রাবিরতিকালে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নগরীর হোটেল এ্যালিট প্যালেসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কনসালটেন্ট ড. কাজী মতিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে কাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হোসেন পলু প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) রাফিউদ্দিন আহমেদ, সংগঠনের অন্যতম সদস্য তৌহিদ খন্দকার তপুসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানটি ছিল সংক্ষিপ্ত হলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ পারস্পরিক মতবিনিময় করেন এবং কাজী ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
