

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিতকরণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল ইসলাম।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে উদ্বোধনী অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে ট্রেনটির যাত্রার সূচনা করেন তিনি। এ সময় ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রেলমন্ত্রী।
মহানগর এক্সপ্রেসের রুট বর্ধিতকরণের মধ্য দিয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীদের রেলপথে যাতায়াতের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা যুক্ত হলো। উদ্বোধনী মুহূর্তে যাত্রীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।
রেলপথে কক্সবাজার ভ্রমণের সুযোগকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার প্রত্যাশা নিয়ে মহানগর এক্সপ্রেসের এই যাত্রা ঘিরে যাত্রীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মহানগর এক্সপ্রেসের যাত্রীরা হয়ে উঠলেন এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী।
