নতুন কমিটি ঘোষণায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল।

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর শাখার নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার (আজ) বিকেল ৩টার দিকে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা দলীয় স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা এবং নতুন কমিটির প্রতি সমর্থন ও সন্তোষ প্রকাশ করেন। নেতাকর্মীরা জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।

নতুন ঘোষিত কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী জোবায়ের আলম জিলানী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজমীর হোসেন শরিফ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নতুন নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply