
লাকসাম কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলায় ১০ কেজি গাঁজাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) রাত ১১টার দিকে উপজেলার নরপাটি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. আব্দুল হান্নান (৩৫)। তিনি লাকসাম পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর নরপাটি (আব্দুর রহমান দরবেশ বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতা এবাইদুল হক এবু এবং মাতা জাহানারা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, নরপাটি উত্তরপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে বিষয়টি লাকসাম থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় দায়েরকৃত একটি মামলার আসামি। উদ্ধারকৃত গাঁজাসহ তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সিরাজ বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

