কুমিল্লায় মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী ইউনিয়নের শিবের বাজারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় শিবের বাজার মাঠে ছত্রখিল পুলিশ ফাঁড়ির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার। এছাড়া ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ ইবনে আলম, পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে ওসি তৌহিদুল আনোয়ার মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারাও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

পরে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত শিবের বাজার এলাকায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

Leave a Reply