লাকসামে দৈনিক দিনকালের ৪১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার ৪০ বছর পূর্তি ও ৪১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে দৈনিক দিনকালের লাকসাম ও মনোহরগঞ্জ প্রতিনিধিদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল কালাম বলেন,
সংবাদ মাধ্যম কোন দল বা গোষ্ঠীর না গণমাধ্যম থাকবে স্বাধীন ও নিরপেক্ষ এবং সঠিক তথ্য তুলে আনাই হচ্ছে গণমাধ্যমের কাজ যাতে করে কোন ভূল তথ্য না ছড়ায়, যাচাই বাছাই করে তা প্রকাশ করা।
তিনি বলেন লাকসাম ও মনোহরগঞ্জে কোনো জবরদখল, বেআইনি বা অসামাজিক কর্মকাণ্ডের ঘটনা ঘটলে তার ভিডিও ক্লিপ বা সংবাদ তাঁর কাছে পাঠানোর জন্য। বিষয়টি তাঁর নজরে এলে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, তাঁর দলের কোনো নেতাকর্মী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে সেটিও সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান। তিনি আরও বলেন আমাদের সরকার সংবাদপত্রের কণ্ঠরোধ করে না, স্বাধীনভাবে সংবাদ প্রকাশের সুযোগ দিয়েছেন।
সঠিক তথ্য উপাত্ত যাচাই বাছাই করে আপনারা প্রকাশ করুন। সেটি যদি আমাদের দলের বিপক্ষে যায় তাও লিখবেন।
কিন্তু খেয়াল রাখবেন যেন কোন ভূল তথ্য না ছড়ায়।
এবং আপনার ভূল তথ্যের জন্য অন্যের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন।

আলোচনা সভায় বক্তারা দৈনিক দিনকালের দীর্ঘ চার দশকের সাংবাদিকতার পথচলা, দেশের গণমাধ্যমে পত্রিকাটির ভূমিকা এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও সংবাদ প্রকাশের ধারাবাহিকতার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে দৈনিক দিনকালের লাকসাম প্রতিনিধি মো. ওমর ফারুকের সঞ্চালনায় এবং মনোহরগঞ্জ প্রতিনিধি জি. এম. আহসান উল্লাহর সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান, লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি নূরুন্নবী চৌধুরী,সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, সাংগঠনিক সম্পাদক ২ টি আর হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক এমএস দোহা, লাকসাম প্রেসক্লাবের সভাপতি নুর উদ্দিন জালাল আজাদ, সহ-সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, অর্থবিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম শাহীন।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এস এ বাদশা,মো. মিজানুর রশিদ, সাংবাদিক দম্পতি দেবব্রত পাল বাপ্পি ও শিল্পী দত্ত,আব্দুর রশিদ,শহীদুল ইসলাম,সৌরভ, রিপন, পেয়ার আহমদ, রিয়াদ ভূঁইয়া, সাংবাদিক সমিতির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লাকসাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ পথচলায় দৈনিক দিনকাল সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও জনস্বার্থের বিষয় তুলে ধরার ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে। আগামীতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি তার পাঠকদের আস্থা ধরে রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কেক কেটে দৈনিক দিনকালের ৪০ বছর পূর্তি ও ৪১ বছরে পদার্পণ উদযাপন করা হয়।

Leave a Reply