

লাকসাম কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসাম থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী কামরুন্নাহার লাইলী। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পরপরই থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি পুলিশি সেবাকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
নতুন ওসি কাজী কামরুন্নাহার লাইলী বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের আস্থা অর্জনই হবে আমার প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ লাকসাম গড়ে তুলতে চাই।” তিনি মাদক, সন্ত্রাস, চোরাচালান এবং চাঁদাবাজি প্রতিরোধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন।
এছাড়া, দেশব্যাপী মাদক নির্মূল, চাঁদাবাজি ও অনলাইন জুয়া বিরোধী চলমান অভিযান অব্যাহত রাখার বিষয়েও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে স্থানীয় সচেতন মহল নতুন ওসিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে লাকসাম উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবে।
