

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সর্বস্তরের ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
শনিবার সন্ধ্যায় তাঁর নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লার ক্রীড়াঙ্গনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জেলার খেলাধুলার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর উদবাতুল বারী আবু। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য বদরুল হুদা জেনু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল এবং জেলা বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী।
কুমিল্লা জেলা ক্রিকেট দলের ম্যানেজার ফখরুল আলম উল্লাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্স, মোস্তাফিজুর রহমান লেলিন ও ইলিয়াস হোসেন ইমন, জেলা কোচ হাবিব মোবাল্লেগ জেমস, জেলা ক্রিকেট দলের কোচ মানিক কুমার দাস, আম্পায়ার সালাহউদ্দীন আহমেদ সোহেল ও কামরুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট কোচ সারোয়ার জাহান, নুরুল্লাহ ও আতিক, কারাতে কোচ আবু, নুরু ও জোব
