কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ শান্ত নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেতফতার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা কোতয়ালী মডেল থানার আওতাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ শান্ত (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখ রাতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানাধীন কান্দিরপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কান্দিরপাড় এলাকার তাহের ম্যানশনের গেটের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোঃ শান্ত কুমিল্লা কোতয়ালী থানার সংরাইশ (২১৫/৩) এলাকার মৃত ওয়াসিমের ছেলে। তার মায়ের নাম শাহিনা বেগম।

গ্রেফতারের সময় উপস্থিত স্থানীয় লোকজনের সামনে তার কাছ থেকে উদ্ধারকৃত ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শান্ত একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বেও চান্দিনা থানায় একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply