
আমরা এলাকাবাসীর পক্ষে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ভূমি অফিস নিয়ে টেলিভিশন ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি। গত ৩ দিন ধরে একটি টেলিভিশন, একাধিক পত্রিকা ও অনলাইন পোর্টালে এই ভূমি অফিসের ইউনিয়ন সহকারী তুমি কর্মকর্তা সাইফুল নেওয়াজ কে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্যে খবর প্রকাশ করা হয়। আজ বুধবার এলাকার লোকজন নিয়ে সকাল থেকে ওই ইউনিয়ন ভূমি অফিসের সামনে এসে এলাকার বেশ কিছু সচেতন লোক সমবেত হয়ে আমরা এ মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাই। আমরা বলতে পারি এই অফিসের কেউ দুর্নীতির সাথে জড়িত নেই। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল নেওয়াজ এ অফিসে দায়িত্ব নেয়ার পর থেকে সরকারি বিধি ও আইন মেনেই নাগরিকদের সেবা দিয়ে আসলেও কেউ কেউ অন্যায় সুবিধা না পেয়ে তাকে জড়িয়ে মিথ্যা তথ্যে অপপ্রচার চালিয়েছেন। একটি যৌথ পরিবারের খারিজ নিয়ে মামলা ও শুনানী চলমান থাকলেও এ বিষয়টি মিথ্যাভাবে উপস্থাপনা করা হয়েছে। একটি ভূমি সিন্ডিকেট এ ঘটনার সাথে জড়িত। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল নেওয়াজ সরকারি ফি এর চেয়ে অতিরিক্ত কোন টাকা নিয়ে সেবা দেয়ার তথ্য সঠিক নয়। এমন মিথ্যা সংবাদে সরকারি সেবাদানকারী এ প্রতিষ্ঠানের সুনাম নস্ট করার হীন ষড়যন্ত্র করা হয়েছে। আমরা এ মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক: ১/ আ: অহিদ, গ্রাম কৃষ্ণনগর ২/ পেয়ার আহাম্মদ টাকা, আড়াইওরা। ৩/ ইউনুছ মিয়া, গ্রাম দুর্গাপুর ৪/ আক্তার হোসেন, গ্রাম: ভোলানগর ৫/ আবুল হোসেন, গ্রাম: ভোলানগর। আদর্শ সদর, কুমিল্লা।
