ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে এমপি মনিরুল হক চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে কুমিল্লা-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি উমর ফারুক মানিক ও সাধারণ সম্পাদক ফাতিন ইশরাক মোল্লার নেতৃত্বে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, কলেজকেন্দ্রিক সাংগঠনিক কর্মকাণ্ড এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার, শিক্ষা ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময়ের পরিবেশ সৃষ্টি হয়।

সাক্ষাৎকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply