লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লার লাকসামে মৎস্য পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য পোনা অবমুক্তের মধ্য দিয়ে মৎস্য পক্ষের শুভ উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক এমপি আবুল কালাম। সোমবার (১৭ আগস্ট) লাকসাম উপজেলা পরিষদের পুকুরে
Month: August 2026
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় অভিযান চালিয়ে একটি সাদা রঙের প্রাডো গাড়ি থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে জাগুরঝুলি এলাকায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সারাদেশের ন্যায় লাকসামেও জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন
হেফাজতের যে ৫টি শর্তে চলবে কুমিল্লা বাণিজ্য মেলা
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর পুরাতন বিমানবন্দর এলাকার রাজাপাড়ায় আয়োজিত বাণিজ্য মেলা পাঁচটি শর্ত মেনে পরিচালনার বিষয়ে আয়োজক ও বিভিন্ন সংগঠনের মধ্যে সমঝোতা হয়েছে। মেলায় হাউজি, সার্কাস, জুয়া কিংবা কোনো ধরনের অশালীন কার্যক্রম রাখা হবে না। একই সঙ্গে প্রবেশ টিকিট বা কুপনের নামে প্রতিদিন র্যাফেল ড্রও করা যাবে না। এছাড়া শহর বা
লাকসামে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ুন এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার লাকসামে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় লাকসাম থানা পুলিশের আয়োজনে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা,
লাকসামে সুরক্ষা সিটির অর্থ আত্মসাতের অভিযোগ, আসাদুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসাদুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের গ্রাহকদের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগকারী গ্রাহকদের একাংশ জানান, সম্প্রতি তাদের মিটিংয়ের জন্য ডেকে অফিসে তালা দিয়ে রাখার ঘটনা ঘটে। পরে তারা ব্যবসা পরিচালনার জন্য নতুন
লাকসামে ৪ পরিবারকে সমাজচ্যুতের ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামের গোবিন্দপুর ইউনিয়নে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, দলীয় নীতি,
কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির পক্ষ থেকে কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু এবং জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পৃথকভাবে জেলা প্রশাসক, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা
কুমিল্লার নাঙ্গলকোটে ৫ দিন পর নিখোঁজ অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে অটোরিকশাসহ নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মেহেদী হাসান (২৫) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত-পা বাঁধা এবং গলায় বেল্ট প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ
এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটিতে নাভিদ নওরোজ শাহ
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক যোগাযোগ, কূটনৈতিক সম্পৃক্ততা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় আরও সুসংহত করতে আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি গঠন করেছে দলটি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে গঠিত এ কমিটি মঙ্গলবার (১১ আগস্ট) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে
