কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চট্টগ্রামে দুর্ঘটনার শিকার, শিশুসহ আহত ২

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারগামী আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিএনজিচালিত টেম্পুর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনে থাকা দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুর হাত কেটে যাওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় ট্রেনের পরিচালক (গার্ড) কেবিনের দরজাও ভেঙে গেছে।

রোববার দুপুরে বোয়ালখালি উপজেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বোয়ালখালি উপজেলা অতিক্রম করার সময় রেললাইনের পাশে পার্কিং করা একটি সিএনজিচালিত টেম্পুর সাথে এ দুর্ঘটনা ঘটে।  এ সময় দ্রুতগতির ট্রেনটির সঙ্গে সিএনজি চালিত টেম্পুটির সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত টেম্পুটি দুমড়ে-মুচড়ে যায়। একই সঙ্গে সংঘর্ষের প্রভাবে ট্রেনের পরিচালক বা গার্ড কেবিনের দরজা ভেঙে যায়।

সংঘর্ষের ঘটনায় ট্রেনে থাকা দুই যাত্রী আহত হন। তাদের মধ্যে এক ছোট শিশুর হাত কেটে যায়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ট্রেনটি পটিয়া রেলওয়ে স্টেশনে থামানো হয়।

পরে পটিয়া রেলওয়ে স্টেশনে অবস্থানকালে আহত শিশুসহ অন্য আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পটিয়া রেলওয়ে স্টেশনে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দুর্ঘটনায় সিএনজিচালিত টেম্পুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ট্রেনের গার্ড কেবিনের দরজা ভেঙে যায়।
এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতংক ও উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনাস্থলে পুলিশ এসে সিএনজি চালিত টেম্পুটি উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Reply