নব নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম কে চৈতি গ্রুপের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা।

লাকসাম ( কুমিল্লা) প্রতিনিধি:
নবনির্বাচিত সংসদ সদস্য ও  চৈতি গ্রুপ অব ইন্ডাস্ট্রি এর ব্যবস্থাপনা পরিচালক, পাশাপাশি (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চৈতি গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা।

কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা আবুল কালামের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, লাকসাম-মনোহরগঞ্জের মাটি ও মানুষের নেতা হিসেবে আবুল কালাম ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকার সাধারণ মানুষ তাঁকে ভবিষ্যতে মন্ত্রী হিসেবে দেখতে চান বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

আবুল কালাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তাঁর শক্তি। তিনি কুমিল্লা-৯ আসনের সার্বিক উন্নয়ন, শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply