লাকসামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে গুরুতর আহত ৩

লাকসাম কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (রাত সাড়ে ৯টা) এর লাকসামের পোলইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সামনে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে যায়।

এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ৩ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা সবাই ঢাকাগামী যাত্রী ছিলেন।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply