কুমিল্লায় র‍্যাফেল ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।  মিল্লায় রূপায়ন দেলোয়ার টাওয়ার শপিং মলের উদ্যোগে র‍্যাফেল ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক ব্যবসায়ী ও দোকান মালিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব জামাল খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতি, কুমিল্লার সভাপতি আলহাজ্ব আবদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপায়ন দেলোয়ার টাওয়ার শপিং মলের প্রধান উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সহ-প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলজার হোসেন।
এসময় কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের সহ-সভাপতি মীর মোঃ মোজ্জামেল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুন্জুরুল ইসলাম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ জুয়েল, কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রূপায়ন দেলোয়ার টাওয়ার শপিং মলের দোকান মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম ফারুক মজুমদার, খোরশেদ আলম ভূঁইয়া, মনির হোসেন, সৈয়দ মজিবুর রহমান, ইউনুস নোমান, শ্যামল দত্ত, রুবেল ঘোষ, আবু মুসা সরকার ও শাহাদাৎ হোসেন।
এছাড়াও ব্যবসায়ী সমাজের সদস্য হাসানুজ্জামান, হাসান, জসিম উদ্দিন, স্বপন, আতিকসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে র‍্যাফেল ড্র’র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Leave a Reply