

আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে লাকসামে ব্লক বাটিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে নির্বাহী অফিসার নার্গিস সুলতান
লাকসাম কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ব্লক বাটিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়েশা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নারগিস সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দক্ষতা ছাড়া উন্নয়ন কখনো সম্ভব নয়। বর্তমান সময়ে আত্মনির্ভরশীল হতে হলে যুব সমাজের বেকার যুবক যুবতিদের বিভিন্ন ধরনের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমেই একজন মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, লাকসামে যেসব এনজিও ও সামাজিক সংগঠন কাজ করছে, তারা যেন উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করে এবং কোন প্রতিষ্ঠান কী ধরনের কার্যক্রম পরিচালনা করছে তা উপজেলা প্রশাসনকে অবহিত রাখে।
অনুষ্ঠানের শুরুতে তিনি যুব উন্নয়ন কার্যক্রমের কিছু সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা করেন। তবে আয়েশা ফাউন্ডেশনের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটি প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পরে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ব্লক বাটিক বিষয়ে তাদের শেখা কাজ সম্পর্কে জানতে চাইলে তারা নিজেদের তৈরি নকশা ও বিভিন্ন কাজ উপস্থাপন করেন। প্রশিক্ষণার্থীদের সৃজনশীলতা ও আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশিকুর রহমান চেয়াম্যান আয়েশা ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বোরহান উদ্দিন ভুঁইয়া লাকসাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মোজাম্মেল হক, শহীদুল ইসলাম শাহীন এবং প্রশিক্ষণ ভাতা গ্রহণ করতে আসা সকল প্রশিক্ষণার্থী। পরে সকল প্রশিক্ষনার্থীদের মাঝে যাতায়াত ভাতা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা কিন্তু সমাপনী অনুষ্ঠান হলেও কেউ সার্টিফিকেট পায়নি আজকে। প্রোগ্রাম শেষে আয়েশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
