লাকসামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ এবং লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন (কামাল)।

সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক মডেল এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করে। মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন নতুন উদ্ভাবন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল কালাম ও প্রশাসনের কর্মকর্তারা। তারা বলেন, বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।
মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন শেষে বিচারকরা সেরা প্রকল্পগুলো নির্বাচন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেলায় মোট ২৪টি স্টল স্থাপন করা হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন মডেল প্রদর্শন করে।

প্রধান অতিথি মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যক্তিগতভাবে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply