

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত কুমিল্লা ওয়াসার অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেছেন কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।
রোববার তিনি ওয়াসার অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং ওয়াসার ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হক স্বপন, খলিলুর রহমান মজুমদার, মাইনুল হাসান রিপন, আলী ইকরামুল হক সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় কুমিল্লা নগরীর পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিকদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কুমিল্লা ওয়াসার কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। নগরবাসীর দীর্ঘদিনের পানি ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত সমস্যার টেকসই সমাধানে ওয়াসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
