

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে ষ্টেশনে বিশেষ অভিযানে এবং সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক ০১ জন আসামীসহ অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, শাড়ী, কসমেটিক্স এবং সিএনজিসহ মাদক আটক।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় আন্তঃসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি যৌথ অভিযান পরিচালনা করে থাকে। এরই প্রেক্ষিতে গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখ কুমিল্লা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খাঁন এর নেতৃত্বে বিজিবি সদস্যদের নিয়ে চোরাচালান বিরোধী একটি বিশেষ অপারেশন পরিচালনা করা হয়। উক্ত অপারেশন বর্ণিত তারিখে আনুমানিক ১৬০০ ঘটিকায় কুমিল্লা জেলার অন্তর্গত সদর দক্ষিণ উপজেলার আওতাধীন রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস নামক ট্রেনে পরিচালনা করে। এতে, ট্রেন হতে বিপুল পরিমান বাজি, বাসমতি চাউল, ডেরোবিন ক্রিম এবং কসমেটিক্স জব্দ করে, যার সিজার মূল্য-৩০,৩২,০০০/- (ত্রিশ লক্ষ বত্রিশ হাজার) টাকা। এছাড়াও, কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ বিভিন্ন প্রকার কসমেটিক্স, খাদ্য সামগ্রী এবং উল্লেখযোগ্য সংখ্যক মাদক ও ০১ টি সিএনজি আটক করে, যার সিজারমূল্য-৩০,৬১,১৮০/- (ত্রিশ লক্ষ একষট্টি হাজার একশত আশি)। উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় কুমিল্লা ব্যাটালিয়ন সর্বমোট ৬০,৯৩,১৮০/-(ষাট লক্ষ তিরানব্বই হাজার একশত আশি) টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
