

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত পুলিশ সুপারের অফিস কক্ষের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন), এমপি।
গত ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে নবনির্মিত অফিস কক্ষটির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম এবং কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন শেষে মন্ত্রী নবনির্মিত অফিস কক্ষের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় কক্ষটির অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক ও পরিকল্পিত বিন্যাস এবং পুলিশ সুপারের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার উপযোগী পরিবেশ সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।
নবনির্মিত অফিস কক্ষটি কুমিল্লা জেলার পুলিশ সুপারের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হবে। এর মাধ্যমে দাপ্তরিক কাজের পরিবেশ আরও সুশৃঙ্খল ও গতিশীল হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, দাপ্তরিক সমন্বয় এবং পেশাগত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
