​মোহনপুরে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া ইট ভাটা

নিজস্ব প্রতিবেদকঃ

পরিবেশ দূষণ রোধ ও আইন লঙ্ঘন করে গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসন। বুধবার (২৫ নভেম্বর) উপজেলার মৌগাছি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকুবাড়ি ধামিনপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটার স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
​হঠাৎ প্রশাসনের এমন কঠোর অভিযানে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে চলা এসব অবৈধ ভাটার বিরুদ্ধে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
​তবে স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযান যেন কেবল একটি ভাটাতেই সীমাবদ্ধ না থাকে। উপজেলার অন্যান্য স্থানে থাকা অবৈধ ইটভাটাগুলোতেও নিয়মিত ও ধারাবাহিক অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।
​পরিবেশ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান আগামী দিনগুলোতে কতটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকে, এখন সেটিই দেখার বিষয়।

Leave a Reply