আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লাকসামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এমপি আবুল কালাম বলেন, নাশকতা চালানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার লাকসামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লাকসাম পৌর শহরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য এমপি আবুল কালাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম বলেন, “আমার সরকার কোনো প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে না। আমরা শান্তি, শৃঙ্খলা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। কিন্তু তাই বলে ‘আপা আসবে, আসবে’ বলে দেশে নাশকতা চালানো হয়, আর আমরা তা মেনে নেব—এমনটি ভাবলে ভুল করবেন।

তিনি আরও বলেন, “দেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না। কেউ যদি এমন কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে তাঁরা ঘরে বসে থাকবো না।
তিনি আরও বলেন দেশের অন্য কোন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যদি লাকসাম-মনোহরগঞ্জে ফিরে আসতে চান, তাহলে বাড়িতে আসার আগে হিসাব করে আসতে হবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলীর ভূমিকার প্রশংসা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেন, “যখনই কোনো ফ্যাসিস্টকে আটক করা হয়, তখনই ওসি আমাকে ছবি পাঠিয়ে বলেন, স্যার আজকে চারজন ধরেছি।

এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, সদস্য সচিব আনিছুর রহমান দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুল হক মনু, সদস্য সচিব আফজাল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল নবী মহসিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি মহিন উদ্দিন মহিন, সাধারণ সম্পাদক নেওয়াজ শরীফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন সন্ত্রাস, নৈরাজ্য কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে যেকোনো ধরনের উসকানি, নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে লাকসামে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।

Leave a Reply