লাকসামে ইয়াবাসহ এক যুবদল কর্মী গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা জব্দ

লাকসাম কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে বাকই দক্ষিণ ইউনিয়নে বিজরা গ্রামে ৬০ পিস ইয়াবাসহ মহিন উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লাকসাম থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বিজরা বাজার থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার মহিন উদ্দিন বাকই দক্ষিণ ইউনিয়নের বড় বিজরা গ্রামের সালেহার বাপের বাড়ির আব্দুল খালেকের ছেলে। তিনি নিজেকে বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই আরিফুল ইসলাম তাকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তবে মহিন উদ্দিন যুবদলের কোনো পদে নেই বলে জানিয়েছেন বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ওমর ফারুক। তিনি বলেন, ‘মহিন প্রবাস থেকে দেশে ফিরে আমাদের কয়েকটি সভা-সমাবেশে অংশ নিয়েছে। তবে যুবদলে তার কোনো পদ-পদবি নেই। সে যুবদলের কেউ নয়।’
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী বলেন, গ্রেপ্তার মহিন উদ্দিনকে প্রধান আসামি করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে কুমিল্লা আদালতে পাঠানো হবে। মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে লাকসাম উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক বলেন, ‘যুবদলের কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply