লাকসাম-মনোহরগঞ্জে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

লাকসামের ৮ ও মনোহরগঞ্জের ৪ ইউনিয়নে প্রার্থী তালিকা প্রকাশ লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলার ৮টি ইউনিয়ন এবং মনোহরগঞ্জ উপজেলার আংশিক ৪টি ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত এ তালিকায় লাকসামের প্রতিটি ইউনিয়নের জন্য একজন করে এবং মনোহরগঞ্জের চারটি

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লায় অভিযান, তিন ভবন মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবন ও স্থাপনায় জমে থাকা পানি অপসারণ করা হয়েছে। এ সময় এডিস মশার লার্ভা ও পানি জমিয়ে রাখার অভিযোগে তিন ভবন মালিককে মোট ৪০ হাজার টাকা জরিমানা ও শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবন

চাঁদার প্রতিবাদ করায় লাকসামে সিএনজি চালককে মারধরের অভিযোগ

শ্রমিক অফিসে ডেকে মারধরের অভিযোগে,লাকসামে মানববন্ধন লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে সিএনজি স্ট্যান্ডে কথিত অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদ করায় ফখরুল ইসলাম সুমন নামে এক চালককে শ্রমিক অফিসে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লাকসাম বাইপাস এলাকার নাঙ্গলকোট সিএনজি স্ট্যান্ডে মানববন্ধন করেছেন সাধারণ সিএনজি চালক ও শ্রমিকরা। মানববন্ধন

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কচুয়া উপজেলার ফতেহপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০) এবং সিএনজিচালক কবির

কুমিল্লায় দুই হত্যাকান্ডের ঘটনায় ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার

অটোরিকশা ছিনতাইয়ের জন্য দুই চালককে হত্যার অভিযোগ কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় অটোরিকশাচালকসহ দুই তরুণ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল ওয়াদুদ ওরফে মানিক (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্যও উদ্‌ঘাটন করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের

মানবতাবিরোধী অপরাধ মামলায় কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিজস্ব প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। এর আগে সোমবার রায় ঘোষণার জন্য

লাকসাম জংশনে ছিনতাই ও মাদক চক্রের দৌরাত্ম্য

নিরাপত্তাহীনতায় সাধারণ যাত্রী, বাড়ছে উদ্বেগ, এমপির জরুরি হস্তক্ষেপ কামনা লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: দেশের গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনগুলোর অন্যতম লাকসাম জংশনে ছিনতাই ও মাদকসংশ্লিষ্ট অপরাধের অভিযোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে জংশনের বিভিন্ন প্ল্যাটফর্ম, প্রবেশপথ ও সংলগ্ন লেকের পাড় এলাকায় যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও নিয়মিত রেলযাত্রীদের অভিযোগ,

১২ নভেম্বর প্রথম ধাপে ৮০ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন

সাত ধাপে ভোট, ২০২৭ সালের ২৭ মে শেষ ধাপের নির্বাচন নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে দেশের ৬৩ জেলার ৮০টি উপজেলার সব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি

কুমিল্লায় আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ সভায় সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন হুইপ নিজান

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক নিরাপত্তা এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সভা চলাকালে সাংবাদিকদের বের হয়ে যেতে বলার ঘটনায় হুইপ নিজান সমালোচনার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এই সভায় গণমাধ্যমের উপস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

১৩ বছরের আইনি লড়াই শেষে ১০ শতক জমির দখল পেলেন নাঙলকোটের রেজিয়া বেগম

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার নাঙ্গলকোটে দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই শেষে আদালতের ডিক্রির মাধ্যমে ১০ শতক জমির দখল বুঝে পেয়েছেন রেজিয়া বেগম। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ ও দখল হস্তান্তর কার্যক্রমের মধ্য দিয়ে ওই জমির দখল বুঝিয়ে দেওয়া হয় তাঁকে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শরিফপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট,