নিরাপত্তাহীনতায় সাধারণ যাত্রী, বাড়ছে উদ্বেগ, এমপির জরুরি হস্তক্ষেপ কামনা লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: দেশের গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনগুলোর অন্যতম লাকসাম জংশনে ছিনতাই ও মাদকসংশ্লিষ্ট অপরাধের অভিযোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে জংশনের বিভিন্ন প্ল্যাটফর্ম, প্রবেশপথ ও সংলগ্ন লেকের পাড় এলাকায় যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও নিয়মিত রেলযাত্রীদের অভিযোগ,
অপরাধ
১৩ বছরের আইনি লড়াই শেষে ১০ শতক জমির দখল পেলেন নাঙলকোটের রেজিয়া বেগম
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার নাঙ্গলকোটে দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই শেষে আদালতের ডিক্রির মাধ্যমে ১০ শতক জমির দখল বুঝে পেয়েছেন রেজিয়া বেগম। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ ও দখল হস্তান্তর কার্যক্রমের মধ্য দিয়ে ওই জমির দখল বুঝিয়ে দেওয়া হয় তাঁকে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শরিফপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট,
নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবিতে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষার্থীদের লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণ এবং অবৈধ দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ
কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪
সংক্ষিপ্ত বিচারে ১৯ জনের ৫ দিন করে কারাদণ্ড কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। একই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবন ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
সাংবাদিক মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্র উপর হামলার নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা চেয়ে উচ্চপর্যায়ে আবেদন
মামলা করেও নিরাপত্তাহীনতায়, নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা চেয়ে উচ্চপর্যায়ে আবেদন কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা কোতোয়ালি থানায় দায়ের করা জিআর ও এফআইআর মামলাসহ আদালতে চলমান একাধিক মামলার বাদী ও অভিযোগকারী হিসেবে নিজেকে উল্লেখ করে সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র। তিনি দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে মামলাগুলোর তদন্ত নিরপেক্ষভাবে পরিচালনা, অভিযুক্ত ও
নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে কুমিল্লায় যুবলীগের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদকঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার তীরেরচর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উত্তর জেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল
কুমিল্লা নগরীতে ডিবির অভিযানে ১০ ছিনতাইকারী গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান। গ্রেফতার ব্যক্তিরা হলেন—কুমিল্লা নগরের আড়াইওরা খানপাড়া
লাকসামের উত্তরদা উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত।
নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর শুরু, আধা ঘণ্টায় শেষ—কার্যকারিতা নিয়ে প্রশ্ন লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লাকসাম থানা পুলিশের উদ্যোগে উত্তরদা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বিকেল ৪টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও স্থানীয়দের দাবি, নির্ধারিত সময়ের
লাকসামে ফয়েজুন্নেছা কলেজের ওয়াকফ ও গেজেটভুক্ত জমি দখলের অভিযোগ, বাউন্ডারি নির্মাণে বাধা
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ঐতিহাসিক নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ক্যাম্পাসের ভেতরে থাকা ওয়াকফ সম্পত্তি ও প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে সরকারি গেজেটভুক্ত জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে থাকা জমি দখল করে প্লট আকারে ভাগ করে বিক্রির পাঁয়তারা করছে। কলেজ সূত্রে জানা যায়, সম্প্রতি কলেজ ক্যাম্পাসের
কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতা সাজ্জাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (৫ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সাজ্জাদ হোসেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে
