কুমিল্লায় এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কুমিল্লার কাগজ, মানবিক সংগঠন “বিবেক” এবং সিলভার ডেভেলপারস লিমিটেড-এর যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার জেলা প্রশাসক জনাব মু. রেজা হাসান এবং কুমিল্লার কাগজের সম্পাদক জনাব আবুল কাশেম হৃদয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলভার ডেভেলপারস লিমিটেড-এর চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের আগামীর কর্ণধার এবং তাদের মেধা ও যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply