
নিজস্ব প্রতিবেদক :
দৈনিক বাংলা নিউজের প্রকাশক ও সম্পাদক শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।
সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসা মওদুদ আব্দুল্লাহ শুভর অসুস্থতার সংবাদে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পাঠকমহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দোয়া করা হচ্ছে।
দৈনিক বাংলা নিউজ পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, শুভানুধ্যায়ী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, মহান আল্লাহর রহমত এবং সবার দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন বলে তারা আশাবাদী।
দৈনিক বাংলা নিউজ পরিবার মওদুদ আব্দুল্লাহ শুভর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছে।

