

লাকসাম উপজেলা, পৌরসভা, ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিনটি গুরুত্বপূর্ণ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিগুলো হলো—লাকসাম পৌরসভা ছাত্রদল, লাকসাম উপজেলা ছাত্রদল এবং ঐতিহ্যবাহী নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ ছাত্রদল। নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরে কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের আওতাধীন এসব ইউনিটে নতুন নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন একাধিক নেতা-কর্মী।
অনুমোদিত লাকসাম পৌরসভা ছাত্রদলের কমিটিতে মহিন উদ্দিন মহিনকে সভাপতি এবং নেওয়াজ শরীফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে তারেক আজিজ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিরাজুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ারুল আজিম রাহি এবং দপ্তর সম্পাদক পদে মোস্তাকিমুর রহমান রাফি দায়িত্ব পেয়েছেন।
লাকসাম উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে মো. নুরুন নবী মহসিনকে সভাপতি এবং মো. শাহওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে মো. জামাল হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান অপু এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. মাহবুবুর রহমান দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে, নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে মো. নুরুল হোসাইনকে সভাপতি এবং রবিউল হোসেন রাকিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ শাখায় জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে জহিরুল ইসলাম রুবেল, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ফাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. রাহাত হোসেন এবং দপ্তর সম্পাদক পদে কামাল হোসেন বিজয় দায়িত্ব পেয়েছেন।
ছাত্রদল সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই এসব কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আসবে এবং নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে কী ধরনের উদ্যোগ নেন, এখন সেদিকেই নজর স্থানীয় নেতা-কর্মীদের।
লাকসাম পৌরসভা, উপজেলা ও নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে তিনটি ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
