কুমিল্লায় ঈদগাহ প্রিমিয়ার লিগ সিজন-২ এর উদ্বোধন অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে কুমিল্লা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হলো “ঈদগাহ প্রিমিয়ার লিগ (ইপিএল) সিজন-২” এর জমকালো উদ্বোধন। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ধারায় এগিয়ে নিতে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আজ সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ সরকার নিপু। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফখরুল আলম উল্লাস, ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক জিয়াউল আলম তিতাস এবং সমাজসেবক কাজী আরাফাত। তারা সকলেই আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান।

উদ্বোধন শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে আয়োজিত এই লিগ ঘিরে ক্রীড়াপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানান, পুরো টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply