কুমিল্লায় বেড়েই চলেছে চুরির উপদ্রব, রেহাই পাচ্ছেন না পুলিশ-সাংবাদিক-আইনজীবীরাদের বাসা বাড়ী

 কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় দিন দিন চুরির উপদ্রব বেড়েই চলেছে। সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ, সাংবাদিক ও আইনজীবীদের বাসাবাড়িও চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার ইসলামপুর রোডে চুরির ঘটনা ঘটেছে। দৈনিক বাংলা নিউজ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মওদুদ আব্দুল্লাহ শুভ্রর বাসার নিচে সিঁড়ির নিচে রাখা বাগানে পানি দেওয়ার রাবার পাইপ চুরি হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে কোনো একসময় বাসার নিচে রাখা প্রায় ২০ ফুট রাবার পাইপটি চুরি হয় বলে জানা গেছে। ঘটনাটি কুমিল্লা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর রোড এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায় ছোট-বড় চুরির ঘটনা বেড়ে গেছে। দিনের বেলাতেও চোরেরা সুযোগ বুঝে বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনায় চুরি করছে। দ্রুত চুরি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

চুরির ঘটনায় ভুক্তভোগী মওদুদ আব্দুল্লাহ শুভ্র বলেন, বাসার নিচে সিঁড়ির নিচে রাখা বাগানে পানি দেওয়ার রাবার পাইপটি চুরি হয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, চুরির ঘটনা প্রতিরোধে এলাকায় নিয়মিত টহল জোরদার এবং সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো প্রয়োজন।

Leave a Reply