

সভাপতি রিয়াজুল, সাধারণ সম্পাদক খায়রুল, সাংগঠনিক সম্পাদক রাসেল
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলা চশমা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার কুমিল্লার দেশপ্রিয় কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা ও মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মোহাম্মদ মনিরুল ইসলাম বাচ্চু। সভায় সভাপতিত্ব করেন রাজ্জাক সুপার কমপ্লেক্সের স্বত্বাধিকারী তোফাজ্জল হোসাইন।
আলোচনা সভায় সভাপতি হিসেবে দি অপটিক্যাল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী রিয়াজুল হক, সাধারণ সম্পাদক হিসেবে অপটিক্যাল কর্নারের স্বত্বাধিকারী আবু মো. খায়রুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আল ইসলাম অপটিক্স অ্যান্ড ওয়াচের স্বত্বাধিকারী রাসেল খানকে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—অর্থ সম্পাদক সমীর সূত্র ধর (সিটি অপটিক্স), প্রচার সম্পাদক মো. রবিন (মিনার অপটিক্স) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. হাসান (আই লাভ অপটিক্স)।
নতুন কমিটির নেতৃবৃন্দ কুমিল্লার চশমা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় জেলার বিভিন্ন চশমা ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
