মনোহরগঞ্জের নতুন ইউএনও রিফাত জাহান

মনোহরগঞ্জ প্রতিনিধি :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রিফাত জাহান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসারের ভারপ্রাপ্ত দ্বায়িত্ব পালন করেন লাকসাম উপজেলা সহকারী কমিশনার ভূমি মিলন চাকমা। নতুন ইউএনওকে দ্বায়িত্ব বুঝিয়ে দেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

নবনিযুক্ত ইউএনও রিফাত জাহান বলেন, জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে চান তিনি।সরকারি সেবাপ্রাপ্তিতে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে নতুন ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানিয়েছেন। দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উল্লেখ্য, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রিফাত জাহান।

Leave a Reply