১৯ দিনের ছুটিতে চেয়ারম্যানের বিদেশ গমন

পেরুল দক্ষিণে ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে প্রশ্ন নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলার ৬ নম্বর পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই ১৯ দিনের ছুটিতে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয়ভাবে নানা আলোচনা তৈরি হয়েছে। তাঁর অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান-১ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাহেব উল্লাহকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কুমিল্লায় ডিবির সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত ‘টিম RAW’ ও ‘Crime Setup’ নামের দুটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বে থাকা চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। জেলা পুলিশ জানায়, কুমিল্লায় সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় অপরাধ

ডাকাতের হাত থেকে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার যুবক

ওমর ফারুক বিপদে পাশে পেলেন না যাকে বাঁচিয়েছিলেন নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়ায় দুই স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা থামাতে গিয়ে গুরুতর হামলার শিকার হয়েছেন মো. ওমর ফারুক (৩৮) নামে এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, ব্যবসায়ীদের রক্ষা করতে এগিয়ে গিয়ে তিনি হামলার শিকার হলেও পরে যাদেরকে বিপদ থেকে রক্ষা করেছিলেন, সেই ব্যবসায়ীরা তাঁর

মনোহরগঞ্জে সড়ক নির্মাণে ধীরগতি, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের ইসলামপুর থেকে খালপাড় হয়ে গজরাপাড়া পর্যন্ত সড়ক নির্মাণকাজে ধীরগতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের দুর্ভোগের পর সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়া হলেও নির্ধারিত গতিতে কাজ এগোচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। একই সঙ্গে নির্মাণকাজে নিম্নমানের খোয়া, মাটি ও বালির মিশ্রণ ব্যবহারের অভিযোগও করেছেন তারা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন

কুমিল্লা দক্ষিণ বাগিচাগাঁওয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর দক্ষিণ বাগিচাগাঁও এলাকায় গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (১ অক্টোবর) নগরীর ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগিচাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রী কুমিল্লা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুলতান আহমেদের বড় ছেলে পিয়াসের মেয়ে বলে জানা গেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের

কুমিল্লার নিখোঁজ দুই শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজারের সমুদ্রসৈকত এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো—চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকার মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিসা আক্তার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও লুটপাট; আহত ২০

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া রেলস্টেশন বাজারে আচার খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি দোকান ও একটি কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ছাড়া বিক্ষুব্ধ লোকজন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে টায়ার

দাউদকান্দি থানার দরজা ভেঙে ২২ কিশোর গ্যাংয়ের সদস্য পলাতক।

থানা ভাংচুর করে পালিয়ে যাওয়া অভিযোগ নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় সন্দেহভাজন হিসেবে ২৮ কিশোরকে আটকের পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে থানার একটি কক্ষের দরজা ও আসবাবপত্র ভেঙে ২২ কিশোর বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ

লাকসামে কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৫১

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলায় কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণসহ মোট ৫১ জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং

কুমিল্লাজুড়ে বিশেষ অভিযানে কয়েক ঘণ্টায় ৬ শতাধিক কিশোর-তরুণ আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলাজুড়ে কিশোর অপরাধ ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে গত তিন ঘণ্টায় প্রায় ছয় শতাধিক কিশোর ও তরুণকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীর সংখ্যাও রয়েছে বলে জানা গেছে। অভিযানের সময় অনেকের কাছে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র পাওয়া যায়নি।