কুমিল্লা জেলা প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস অটোরিকশা মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে অন্তত চার জন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে শিশুসহ চার জনের
জাতীয়
লাকসামের মনপাল গ্রামে জমি নিয়ে বিরোধে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল মোল্লা বাড়িতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মনপাল মোল্লা বাড়ির লেয়াকত আলীর পরিবার ও রবিউল হোসেনের পরিবারের মধ্যে দুটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব বর্ণিল সাজে নতুন রূপে সেজেছে ডিসি পার্ক
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর প্রকৃতি ও সৌন্দর্যপ্রেমীদের জন্য আবারও ফিরছে বহুল প্রতীক্ষিত ফুল উৎসব। আগামীকাল ৯ জানুয়ারি, শুক্রবার থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর মৌজার ফৌহদার হাট সাগরপাড়ে অবস্থিত ডিসি পার্কে শুরু হচ্ছে দেশের বৃহত্তম ফুল উৎসব “চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬”। চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় প্রায় ১৯৪ একর
দেশে গ্যাস সংকট ও অদৃশ্য সিন্ডিকেট: কে দায়ী, কবে মুক্তি?
লাকসাম(কুমিল্লা) প্রতিনিধিঃ বাংলাদেশে গ্যাস সংকট নতুন কোনো বিষয় নয়। তবে সাম্প্রতিক সময়ে এই সংকট ভয়াবহ রূপ ধারণ করেছে। রাজধানীসহ বিভিন্ন জেলা–উপজেলায় সাধারণ নাগরিকরা দিনের পর দিন রান্নার গ্যাস পাচ্ছেন না। বাজারে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না যা পাওয়া যায় তার দাম অনেক বেশি। শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক খাত—সবখানেই এর প্রভাব
কুমিল্লার শীতার্ত মানুষের পাশে ‘প্রবাসী মানবিক ফাউন্ডেশন’ এর শীত বস্ত্র বিতরণ
৫ নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ৬ জানুয়ারি, ২০২৬ তীব্র শীতে কাঁপছে দেশ, আর এই হাড়কাঁপানো শীতে কুমিল্লার ছিন্নমূল ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রবাসী মানবিক ফাউন্ডেশন'। গতকাল রাতে এবং আজ সকালে কুমিল্লা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সংগঠনের পক্ষ থেকে কয়েকশত দুস্থ মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লাকসামে পালিত হলো মহান বিজয় দিবস
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসাম উপজেলাতেও যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিজয় দিবস ২০২৫। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের স্মৃতি ও চেতনা নতুন করে উদ্ভাসিত হয়। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের প্রথম প্রহরে ভোর ৬টা ৩৪ মিনিটে
মহান বিজয় দিবসে শহীদ মিনারে লাকসাম প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। মহান বিজয় দিবস উপলক্ষে লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে প্রেস ক্লাবের সকল সদস্য
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫, ইতিহাসের গৌরবগাথা ও লাকসাম উপজেলা প্রশাসনের প্রস্তুতি
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ গৌরবের দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পরাজয় স্বীকার করে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে শুরু হওয়া গণহত্যা ও দমন-পীড়নের
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষী শহীদ ও আহত ৮ জন।
স্টাফ রিপোর্টার,ঢাকা। ১৪ ডিসেম্বর ২০২৫ (রবিবার): দক্ষিণ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের ওপর সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী উক্ত শান্তিরক্ষা ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। এ
১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: লাকসামে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। এবং লাকসাম থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ, উপজেলা কৃষি
