নির্বাচনে দায়িত্ব পালন করা সাংবাদিকদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ইস্যু প্রক্রিয়া আরও স্বচ্ছ, সহজ ও কার্যকর করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সাংবাদিকদের নিবন্ধন ও কার্ড ইস্যুর পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার জন্য সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন (এসআরএস) প্রণয়নের জন্য ১২ সদস্যের

কুমিল্লা-নোয়াখালী সড়কে ‘মৃত্যুফাঁদ’ চন্দনা বাজার

প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ—ঝুঁকিতে ১০০০ শিক্ষার্থী লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলার চন্দনা বাজার এলাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়ক পারাপারের সময় স্কুলশিক্ষার্থী, পথচারী ও যাত্রীসহ সাধারণ মানুষ হতাহত হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এ এলাকায় দুর্ঘটনা রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

  স্টাফ রিপোর্টারঃ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার তুলনায় ভাইভার গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাদের দাবি, ভাইভার নম্বর বাড়ানো হলে

মনোহরগঞ্জের নতুন ইউএনও রিফাত জাহান

মনোহরগঞ্জ প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রিফাত জাহান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসারের ভারপ্রাপ্ত দ্বায়িত্ব পালন করেন লাকসাম উপজেলা সহকারী কমিশনার ভূমি মিলন চাকমা। নতুন ইউএনওকে দ্বায়িত্ব বুঝিয়ে দেন তিনি। দায়িত্ব গ্রহণের

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগমের দাফন সম্পন্ন

  বিজয়পুরে জানাজায় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ কুমিল্লা প্রতিনিধি : কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুমিল্লার বিজয়পুর হাইস্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পরানপুরে পারিবারিক

লাকসামে ফয়েজুন্নেছা কলেজের ওয়াকফ ও গেজেটভুক্ত জমি দখলের অভিযোগ, বাউন্ডারি নির্মাণে বাধা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ঐতিহাসিক নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ক্যাম্পাসের ভেতরে থাকা ওয়াকফ সম্পত্তি ও প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে সরকারি গেজেটভুক্ত জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে থাকা জমি দখল করে প্লট আকারে ভাগ করে বিক্রির পাঁয়তারা করছে। কলেজ সূত্রে জানা যায়, সম্প্রতি কলেজ ক্যাম্পাসের

মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিনের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার গণমানুষের নেতা ও বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিনের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিনের

দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্রমণ বাস মহাসড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে

উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টার নিষিদ্ধ

আচরণবিধি অমান্য করলে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা নিজস্ব প্রতিবেদক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুনভাবে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধিমালায় নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মিছিল, শোডাউন, হেলিকপ্টার ব্যবহার এবং সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের ওপর কঠোর বিধিনিষেধ

লাকসামে ‘সুরক্ষা কান্ডে শেষ রক্ষা হলো না আসাদুজ্জামান ভুট্টোর,নতুন কমিটি ঘোষণা

ভুট্টোকে চেয়ারম্যান করে ৩৫ সদস্যের নতুন ব্যবস্থাপনা কমিটি লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে ‘সুরক্ষা সিটি’কে ঘিরে দীর্ঘদিনের নানা জল্পনা-কল্পনা, আর্থিক হিসাব নিয়ে প্রশ্ন এবং বিনিয়োগকারী শেয়ারহোল্ডারদের একাংশের অসন্তোষের মধ্যে নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আসাদুজ্জামান ভুট্টোকে চেয়ারম্যান করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) লাকসাম সুরক্ষা সিটির