পুরোনো ব্যানার ব্যবহারের দাবি প্রধান শিক্ষকের, তদন্তের আশ্বাস ইউএনওর নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মা সমাবেশ’ অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত স্লোগানযুক্ত ব্যানার ব্যবহারের ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। অনুষ্ঠানের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রীর নাম সংবলিত শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ স্লোগান থাকায় বিষয়টি নজরে
অপরাধ
চাঁদার প্রতিবাদ করায় লাকসামে সিএনজি চালককে মারধরের অভিযোগ
শ্রমিক অফিসে ডেকে মারধরের অভিযোগে,লাকসামে মানববন্ধন লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে সিএনজি স্ট্যান্ডে কথিত অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদ করায় ফখরুল ইসলাম সুমন নামে এক চালককে শ্রমিক অফিসে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লাকসাম বাইপাস এলাকার নাঙ্গলকোট সিএনজি স্ট্যান্ডে মানববন্ধন করেছেন সাধারণ সিএনজি চালক ও শ্রমিকরা। মানববন্ধন
কুমিল্লায় দুই হত্যাকান্ডের ঘটনায় ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার
অটোরিকশা ছিনতাইয়ের জন্য দুই চালককে হত্যার অভিযোগ কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় অটোরিকশাচালকসহ দুই তরুণ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল ওয়াদুদ ওরফে মানিক (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্যও উদ্ঘাটন করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের
মানবতাবিরোধী অপরাধ মামলায় কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিজস্ব প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। এর আগে সোমবার রায় ঘোষণার জন্য
লাকসাম জংশনে ছিনতাই ও মাদক চক্রের দৌরাত্ম্য
নিরাপত্তাহীনতায় সাধারণ যাত্রী, বাড়ছে উদ্বেগ, এমপির জরুরি হস্তক্ষেপ কামনা লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: দেশের গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনগুলোর অন্যতম লাকসাম জংশনে ছিনতাই ও মাদকসংশ্লিষ্ট অপরাধের অভিযোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে জংশনের বিভিন্ন প্ল্যাটফর্ম, প্রবেশপথ ও সংলগ্ন লেকের পাড় এলাকায় যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও নিয়মিত রেলযাত্রীদের অভিযোগ,
১৩ বছরের আইনি লড়াই শেষে ১০ শতক জমির দখল পেলেন নাঙলকোটের রেজিয়া বেগম
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার নাঙ্গলকোটে দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই শেষে আদালতের ডিক্রির মাধ্যমে ১০ শতক জমির দখল বুঝে পেয়েছেন রেজিয়া বেগম। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ ও দখল হস্তান্তর কার্যক্রমের মধ্য দিয়ে ওই জমির দখল বুঝিয়ে দেওয়া হয় তাঁকে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শরিফপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট,
নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবিতে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষার্থীদের লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণ এবং অবৈধ দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ
কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪
সংক্ষিপ্ত বিচারে ১৯ জনের ৫ দিন করে কারাদণ্ড কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। একই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবন ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
সাংবাদিক মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্র উপর হামলার নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা চেয়ে উচ্চপর্যায়ে আবেদন
মামলা করেও নিরাপত্তাহীনতায়, নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা চেয়ে উচ্চপর্যায়ে আবেদন কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা কোতোয়ালি থানায় দায়ের করা জিআর ও এফআইআর মামলাসহ আদালতে চলমান একাধিক মামলার বাদী ও অভিযোগকারী হিসেবে নিজেকে উল্লেখ করে সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র। তিনি দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে মামলাগুলোর তদন্ত নিরপেক্ষভাবে পরিচালনা, অভিযুক্ত ও
নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে কুমিল্লায় যুবলীগের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদকঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার তীরেরচর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উত্তর জেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল
