কুমিল্লায় কাস্টম কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ড।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জোর তদন্ত শুরু করেছে। জানা যায়, নিহত বুলেট বৈরাগী (৩৫) কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে গত ২৪ এপ্রিল রাতে বাসযোগে কুমিল্লায় ফিরছিলেন।

লাকসামে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কৃষি জমি, গাছপালা ও ঘরবাড়ি।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলায় হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি, গাছপালা এবং ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রবল বাতাসে আম, কাঁঠালসহ

লাকসামে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের দেওয়াল লিখন ও প্রতিবাদ কর্মসূচি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলার ঐতিহ্যবাহী নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে জোরালো অবস্থান জানিয়ে ব্যাপক দেওয়াল লিখন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদল। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। জানা যায়, নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ

অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এনসিপির।

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র শিল্প ও বাণিজ্য সেল আজ ২৫ এপ্রিল শনিবার বিকালে রাজধানীর এক হোটেলে ব্যবসা খাতের নেতৃবৃন্দের সাথে এক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজন করে। আলোচ্য বিষয় ছিল “বিলম্ব ব্যয়বহুল: কেন তাৎক্ষণিক অর্থনৈতিক সংস্কার অনিবার্য।” এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স এর আলোচনা সভা।

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ জুলাই স্পিরিটে গঠিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ) আজ ২৪ এপ্রিল শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভা আয়োজন করে। উক্ত সভার আলোচ্য বিষয় ছিল “গণভোটের রায় এবং সংস্কার বাস্তবায়ন: কোন পথে হাঁটছে বাংলাদেশ? পেশাজীবী সমাজের ভাবনা।” এনপিএ আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ্ এর

বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা, সরঞ্জাম ছিনতাই; মামলা দায়ের

বুড়িচং কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা ও মূল্যবান সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মোহাম্মদ সাখাওয়াত হাফিজ (৫০) জানান, তিনি একজন সাংবাদিক এবং বিভিন্ন পত্রিকার সঙ্গে সম্পৃক্ত। গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ শান্ত নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেতফতার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা কোতয়ালী মডেল থানার আওতাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ শান্ত (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখ রাতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানাধীন কান্দিরপাড় এলাকায় এ

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা কোতয়ালী মডেল থানার আওতাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোঃ রফিক (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি

লাকসামে নোয়াখালী রেলক্রসিংয়ে ট্রাক দুর্ঘটনা, চালক-হেলপার আহত।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম উপজেলার গ্রীন লাইফ হাসপাতালের সামনে নোয়াখালী রেলওয়ে ক্রসিং এলাকায় একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী দিক থেকে কুমিল্লার দিকে যাওয়ার পথে ট্রাকটি রেলক্রসিংয়ের মাঝখানে স্থাপিত ডিভাইডারের উপর উঠে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় দেড় লাখ শিক্ষার্থী।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলায় একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার (২১ এপ্রিল) বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া—এই ছয় জেলায় মোট ২৭৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট