লাকসামের মনপাল গ্রামে এমপির আগমনে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সকল আয়োজন সম্পন্ন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলামের মায়ের কুলখানিকে ঘিরে ব্যাপক আয়োজন সম্পন্ন হয়েছে। আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য এ কুলখানিতে লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি আয়োজক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইফুল ইসলামের মায়ের মৃত্যুর পর এটিই সবচেয়ে বড় পরিসরে আয়োজিত কুলখানা। এতে প্রায় তিন হাজার মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। অতিথিদের আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, মোঃ সাইফুল ইসলাম আসন্ন উত্তরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। তিনি ইউনিয়নের সর্বস্তরের ভোটার ও এলাকাবাসীর কাছে নিজের, প্রয়াত মায়ের এবং পরিবারের জন্য দোয়া কামনা করেছেন। পাশাপাশি কুলখানির আয়োজন সফল করতে সবার সহযোগিতাও প্রত্যাশা করেছেন।

Leave a Reply