

নাওটি রেলওয়ে আউটার স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার আজগরা ইউনিয়নের নাওটি রেলওয়ে আউটার স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও ট্রেনযাত্রীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। হঠাৎ ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ক্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার এবং রেললাইন স্বাভাবিক করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মীরা কাজ করতেছেন।
এদিকে, ট্রেনটি কী কারণে লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নি।
দুর্ঘটনার পর রেলওয়ের উদ্ধার কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। আহতদের পরিচয়, তাঁদের চিকিৎসার ব্যবস্থা এবং ট্রেন চলাচলে কী ধরনের বিঘ্ন ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
